23 C
আবহাওয়া
৯:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » মন্ত্রীর পদমর্যাদা পেলেন মতিয়া চৌধুরী

মন্ত্রীর পদমর্যাদা পেলেন মতিয়া চৌধুরী

মতিয়া চৌধুরী

বিএনএ ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরীকে মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধা দেওয়া হয়েছে। গত ২৯ জানুয়ারি থেকে তাকে এই সুবিধা দেন রাষ্ট্রপতি। জাতীয় সংসদ সচিবালয় রোববার (৪ ফেব্রুয়ারি) গেজেট প্রকাশ করে।

শেরপুর-২ আসনের সংসদ সদস্য মতিয়া চৌধুরীকে ২৯ জানুয়ারি সংসদের উপনেতা করা হয়। গত সরকারের মেয়াদেও সংসদের উপনেতার দায়িত্বে ছিলেন তিনি। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর ওই দায়িত্ব পান মতিয়া চৌধুরী। আওয়ামী লীগ সরকারের গত মেয়াদেও মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধায় উপনেতার দায়িত্বে ছিলেন তিনি।

মতিয়া চৌধুরী পাঁচবারের সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার একাধিকবার সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে দলের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার