29 C
আবহাওয়া
৩:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে দুই স্বর্ণের দোকানে চুরি

রাজধানীতে দুই স্বর্ণের দোকানে চুরি


বিএনএ, ঢাকা : রাজধানীর কচুক্ষেত রজনীগন্ধা টাওয়ারের দুইটি স্বর্ণের দোকানে তালা ভেঙ্গে স্বর্ণ ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী দোকান মালিক আবুল কালাম ভূঁইয়া জানান,  আমার দুটি দোকানের তালা ভেঙ্গে দুষ্কৃতিকারীরা ঢুকে দোকানের দুটি লকার ভেঙে প্রায় ৩০০ ভরি স্বর্ণ ও ডায়মন্ডের কিছু জিনিসপত্র চুরি করেছে।এছাড়াও নগদ ৫ লাখ টাকা নিয়ে গেছে। দুই দোকান মিলিয়ে আমার প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ভাষানটেক থানার উপ-পরিদর্শক মো. মামুন গাজী বলেন, শুক্রবার রাতে একই মালিকের দুটি দোকানে তালা ভেঙ্গে স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ভাষানটেক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান হোসেন বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটি ডাকাতির ঘটনা নয়, চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে দোকান দুটি থেকে তালা ভেঙ্গে স্বর্ণ চুরি করা হয়। আমরা এই ঘটনা নিয়ে তদন্তের কাজ শুরু করছি, পরে বিস্তারিত জানানো হবে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট