বিএনএ, বরিশাল : বরিশালে ইয়াসিন নামে ৯ বছরের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে নগরীর রেডিও সেন্টারের পেছনের একটি পরিত্যক্ত টয়লেট থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ইয়াসিন রূপাতলী রেডিও সেন্টার এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, স্থানীয় লোকজন খবর দিলে শনিবার সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতে কেউ শিশুটিকে গলা কেটে হত্যা করেছে। তবে বিস্তারিত তদন্তের পরে বলা যাবে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

