25 C
আবহাওয়া
১০:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মালয়েশিয়ায় অনলাইনে জুয়া : ৫ বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ায় অনলাইনে জুয়া : ৫ বাংলাদেশি গ্রেফতার


বিএনএ, বিশ্বডেস্ক : মালয়েশিয়ায় অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী কুয়ালালামপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জালান ক্লাং লামার একটি অ্যাপার্টমেন্ট থেকে এই অনলাইন জুয়ার আয়োজন করা হতো। বাংলাদেশি জুয়াড়িদের লক্ষ্য করে জুয়ার আয়োজন হতো।

শুক্রবার ফ্রি মালয়েশিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। তবে গ্রেফতার ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, ওই এলাকার একটি ফ্ল্যাট থেকে অনলাইনে জুয়া পরিচালনা করা হতো। গ্রাহকদের কাছ থেকে দৈনিক ১০ হাজার রিঙ্গিত নিতো তারা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় দুই লাখ টাকা।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বুকিট আমানের সিআইডির পরিচালক জলিল হাসান জানান, গত জানুয়ারির মাঝামাঝি থেকে এখন পর্যন্ত ৮২৬টি স্থানে জুয়াবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। সেই ঘোষণার পরদিনই এই অভিযান চালানো হয়।

অভিযান শেষে ঘটনাস্থলে সিইআইডির প্রধান হাবিবি মাজিনজি জানান, বহুতল ভবনের ৪০তম তলা ভাড়া নিয়ে অনলাইন জুয়া পরিচালনা করা হতো।

তিনি বলেন, অভিযানকালে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে কম্পিউটার ও হেডফোন জব্দ করা হয়েছে।

গ্রেফতার এক ব্যক্তি জানান, কয়েক মাস বেকার থাকার পর বাংলাদেশি এক এজেন্ট কাস্টমার সার্ভিস পদে তাকে নিয়োগ দেয়। এর আগে কুয়ালালামপুরে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন তিনি।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন