27 C
আবহাওয়া
৮:১৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ইনজুরিতে সাকিব!

ইনজুরিতে সাকিব!

ইনজুরিতে সাকিব!

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে কুঁচকির ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। এর প্রায় ১৭ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেছনে সাকিব। চট্টগ্রাম টেস্টের প্রথম দুই দিনই ব্যাটিং করেছেন সাকিব। ব্যাটিংয়ের সময় কোনো সমস্যা অনুভব না করলেও, বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশের ইনিংস শেষে বোলিং করতে নেমে অস্বস্তিতে পড়েন সাকিব। যার কারণে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছাড়েন সাকিব।

তৃতীয় দিনে সাকিব আছেন কিন্তু ফিল্ডিং করেননি। বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, আরও এক ঘণ্টা তাকে পর্যবেক্ষণ করা হবে। এরপর সিদ্ধান্ত হবে তার স্ক্যান করানো হবে কিনা। তার কুঁচকির সমস্যার কী অবস্থা, সেটাও টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়নি। তবে অনেক সময় বিশ্রাম নিলেও ব্যথা কমে যায়। আপাতত হয়তো সেটাই চাচ্ছে টিম ম্যানেজমেন্ট। সাকিবকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইবেন না কোচ রাসেল ডমিঙ্গো। অবস্থার উন্নতি হলে দিনের পরের অংশে মাঠে দেখাও যেতে পারে সাকিবকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা আছে বাংলাদেশ ক্রিকেট দলের।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩