32 C
আবহাওয়া
৪:৫৮ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » কুয়েতে যেসব বিদেশীদের প্রবেশ নিষিদ্ধ

কুয়েতে যেসব বিদেশীদের প্রবেশ নিষিদ্ধ


বিএনএ, বিশ্ব ডেস্ক : প্রাণঘাতি করোনার সংক্রমণ ঠেকাতে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ দিনের জন্য ২০টি দেশের অভিবাসীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কুয়েত সরকার। তবে বিদেশে অবস্থান করা নিজ দেশের নাগরিক ও গৃহকর্মীদের প্রবেশ উন্মোক্ত রেখেছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর তালিকায় রয়েছে-আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, পাকিস্তান, ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাজ্য, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, লেবানন, মিসর, ভারত এবং জাপান।

কুয়েতি মন্ত্রিসভার এক বিবৃতিতে জানা গেছে, কুয়েতি নাগরিকদের প্রথম-স্তরের আত্মীয়স্বজন যেমন অভিভাবক ও সন্তান এবং তাদের গৃহকর্মীরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে না। তবে যারাই প্রবেশ করবে, তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এ ছাড়া রাত ৮টার মধ্যে ব্যায়ামাগার, সেলুন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ফার্মেসি, সুপারমার্কেট ও অন্যান্য খাবারের দোকান এর আওতায় থাকবে না।

কারো যদি জাল করোনা সনদ প্রমাণিত হয় তাহলে ফিরতি ফ্লাইটে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে বলে জানেয়েছে কুয়েতি কর্তৃপক্ষ। একই সঙ্গে তাকে ৫০০ কুয়েতি দিনার জরিমানা গুনতে হবে।

বুধবার আরও ৭৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে দেশটিতে। জাতীয় ছুটির দিনগুলোতে যে কোনো ধরনের গণজামায়েত, সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া, বিনোদন কর্মকাণ্ড ও অনুষ্ঠান ১০ দিন বন্ধ থাকবে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত