20 C
আবহাওয়া
৮:০৬ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৬
Bnanews24.com
Home » জামিন পেলেন ‘জুলাই যোদ্ধা’ সুরভী

জামিন পেলেন ‘জুলাই যোদ্ধা’ সুরভী


বিএনএ,ঢাকা: চাঁদাবাজির মামলায় আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত।সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক অমিত গুহ তাকে জামিন দেন।

আদালতের অতিরিক্ত পিপি হাফিজ উল্লা দর্জি বিষয়টি নিশ্চিত করেন।সুরভীর রিমান্ডের বিষয়টি রিভিউ করে আসামিপক্ষ।

উল্লেখ

গত ২৫ ডিসেম্বর গাজীপুরের নিজ বাসা থেকে গ্রেফতার হন তাহরিমা জান্নাত সুরভী। তার বিরুদ্ধে করা মামলায় ৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ আনা হয়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ