বিএনএ, গাজীপুর: মামলা বাণিজ্য, ব্ল্যাকমেইল ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমাকে দুইদিনের রিমান্ড দিয়েছেন আদালত। তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও, বিতর্কিত কর্মকান্ডের কারণে তিনি পরিচিত মুখ।
আজ সোমবার (৫ জানুয়ারি) সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে সকালে তাকে আদালতে তোলা হলে, আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন তার সমর্থকরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ভাইরাল জুলাইযোদ্ধা তাহরিমার নেতৃত্বে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় । এ অভিযোগে গত বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে টঙ্গীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় ঘটে যাওয়া হত্যা মামলায় নাম জড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে টাকা আদায় করা হয়। মামলার আসামি বানানো, পুলিশি হয়রানি, গ্রেপ্তারের ভয় এবং ‘মীমাংসা’ করে দেয়ার নাম করে চক্রটি বিপুল অঙ্ক দাবি করে।
সূত্রে আরও জানা যায়,, নিজের ভাইরাল পরিচিতি ব্যবহার করে তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করতেন এবং পরবর্তীতে ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন।
বিএনএ/শাম্মী
![]()
