বিএনএ, ঢাকা: রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা মডেল টাউনের নিউ রানা জুয়েলার্স থেকে ৫০০ ভরি রুপা ও ৫০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার দিবাগত রাত ৩টা ২১ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের নিউ রানা জুয়েলার্সে কয়েকজন মুখোশধারী দোকানের শাটার খুলে ভিতরে প্রবেশ করে। এরপর দোকানের লকার ও বাক্স খুলে দুর্বৃত্তরা ৫০ ভরি স্বর্ণ ও ৫০০ ভরি রুপা লুট করে নিয়ে যায়।
বিএনএ/শাম্মী
![]()
