23 C
আবহাওয়া
২:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীর গোপীবাগ এলাকায় ট্রেনে আগুন

রাজধানীর গোপীবাগ এলাকায় ট্রেনে আগুন


বিএনএ, ঢাকা: রাজধানীর কমলাপুর স্টেশনের কাছে গোপীবাগ এলাকায় একটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

তিনি জানান, রাত ৯ টা ০৫ মিনিটে আগুনের খবর পাওয়া গেছে। ট্রেনটির নাম বেনাপোল এক্সপ্রেস।ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি  ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে হতাহতের ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

এদিকে রাজধানীর ডেমরার আমুলিয়া এলাকায় রমজান পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট।

শুক্রবার রাত সোয়া ৯টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

তিনি বলেন, রাজধানীর ডেমরার আমুলিয়া এলাকায় রমজান পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডেমরা স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বিএনএ/ আজিজুল হাকিম , ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা