23 C
আবহাওয়া
৮:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » নওগাঁয় ট্রাক চাপায় নিহত ২

নওগাঁয় ট্রাক চাপায় নিহত ২

সড়ক দুর্ঘটনায়

বিএনএ নওগাঁ: নওগাঁ সদর উপজেলায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ২ যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে উপেজলার বাবলাতলা মোড় এলাকায় এই দুঘর্টনা  ঘটে।

নিহতদের মধ্যে মতিউর রহমান নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি  সদর উপজেলা চন্ডিপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে।

সদর থানার ওসি জরুল ইসলাম জুয়েল বলেন, রাতে মতিউরসহ দুই যুবক মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। সে সময় বাবলাতলা মোড় যাত্রী ছাউনির সামনে পেছন দিক থেকে রাজশাহীগামী ধান বোঝাই একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মতিউর। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মতিউরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সেইসঙ্গে ধান বোঝাই ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা যায়নি বলে জানান তিনি।

এদিকে, ঘটনার পর সড়কে ব্যারিকেড দিয়ে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ করে রাখে স্থানীয়রা। পরে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার