23 C
আবহাওয়া
১:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ইয়েমেনে সংঘর্ষে প্রায় ২০০ যোদ্ধার প্রাণহানি

ইয়েমেনে সংঘর্ষে প্রায় ২০০ যোদ্ধার প্রাণহানি


বিএনএ, বিশ্বডেস্ক: ইয়েমেনের মারিব নগরীর কাছে সংঘর্ষে প্রায় ২০০ যোদ্ধার প্রাণহানির ঘটনা ঘটেছে। ৭ বছরের এই লড়াইয়ে সহিংসতার মাত্রা এখন বৃদ্ধি পেয়েছে। সৌদি পরিচালিত জোট হুথিদের বিরুদ্ধে ইয়েমেন সরকারের সমর্থনে প্রায় ৭ বছর ধরে লড়াই করে আসছে, যে সংঘাতে লক্ষ লক্ষ লোক বাস্তুচ্যুত হয়েছেন এবং জাতিসংঘের মতে যা বিশ্বের সবচেয়ে ভয়াবহ এক মানবিক সঙ্কটে রূপ নিয়েছে।

সামরিক ও চিকিৎসা সূত্র মঙ্গলবার এএফপিকে জানায়, মারিব সীমান্তবর্তী প্রদেশ শাবওয়া ও আল-বায়দায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় এবং সরকার সমর্থক বাহিনীর সাথে সংঘর্ষে ১২৫ জনেরও বেশি হুথি বিদ্রোহী নিহত হয়েছে।

ইয়েমেনের সরকারি সূত্র জানায়, গত ২৪ ঘন্টার সংঘর্ষে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সমর্থিত সরকারপন্থী বিশাল সেনাবাহিনীও ৭০ জন যোদ্ধাকে হারিয়েছে।

বিদ্রোহীরা সোমবার জানিয়েছে, তারা সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী একটি সামরিক জাহাজ দখল করেছে। জাহাজটি চিকিৎসার সরঞ্জাম বহন করছিল বলে দাবি করা হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিদ্রোহীদের এলাকা লক্ষ্য করে সৌদি বিমান হামলা বহুগুণ বৃদ্ধি পেয়েছে , অন্যদিকে হুথিরাও সৌদি রাজত্বের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বৃদ্ধি করে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা