27 C
আবহাওয়া
১২:০৯ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সৈয়দ আশরাফ ছিলেন মুজিববাদী রাজনীতির নির্মোহ দার্শনিক–তথ্য প্রতিমন্ত্রী        

সৈয়দ আশরাফ ছিলেন মুজিববাদী রাজনীতির নির্মোহ দার্শনিক–তথ্য প্রতিমন্ত্রী        

তথ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান

ঢাকা : তথ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান বলেছেন, সৈয়দ আশরাফুল ইসলাম বাংলাদেশের রাজনীতিতে ত্যাগী নেতা হিসেবে সর্বজনবিদিত। ছাত্রলীগের রাজনীতিতে তৃণমূল থেকে উঠে আসা এই ভাটিপুত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে আবির্ভূত হন। তিনি ছিলেন মুজিববাদী রাজনীতির নির্মোহ দার্শনিক।

প্রতিমন্ত্রী মঙ্গলবার (৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন।

মুরাদ হাসান বলেন, অনেকেই যখন ‘মাইনাস শেখ হাসিনা’ ফর্মুলার দিকে আগাচ্ছিলেন তখন সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং পরে ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই দুর্যোগ মুহূর্ত থেকে আওয়ামী লীগকে বর্তমান অবস্থানে আনার পেছনে সৈয়দ আশরাফুল ইসলামের ভূমিকা অবিস্মরণীয়।

বঙ্গবন্ধু একাডেমির সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, আওয়ামী লীগ নেতা এড. বলরাম পোদ্দার ও এম এ করিম এবং বঙ্গবন্ধু একাডেমির প্রতিষ্ঠাতা মহাসচিব হুমায়ূন কবীর মিজি প্রমুখ।

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!