30 C
আবহাওয়া
২:০৮ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ভারতে হাঁস ও কাকের শরীরে ‘বার্ড ফ্লু’ আতঙ্ক

ভারতে হাঁস ও কাকের শরীরে ‘বার্ড ফ্লু’ আতঙ্ক

ভারতে হাঁস ও কাকের শরীরে ‘বার্ড ফ্লু’ আতঙ্ক

বিএনএ, বিশ্ব ডেস্ক : ভারতের কেরলের আলাপুঝা ও কোয়াট্টাম জেলায় একাধিক মরা হাঁসের শরীরে ‘বার্ড ফ্লু’ ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কন্ট্রোলরুম খুলেছে প্রশাসন। এর আগে মধ্যপ্রদেশ, রাজস্থানে পাওয়া যায় বার্ড ফ্লু’র অস্থিত্ব।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এই দুই জেলায় ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে হাঁসের মড়ক চোখে পড়ে। সেই সময় ভোপালে এইচ৫এন৮ পরীক্ষা করতে পাঠানো হয়। ৮টি নমুনা পরীক্ষার মধ্যে ৫টিতে বার্ড ফ্লু ধরা পড়ে।

অপরদিকে নেনদুরের একটি হাঁসের খামারে প্রায় ১ হাজার ৫০০ হাঁস মারা যায়। কুট্টানন্দ এলাকার হাঁসের খামারেও বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় প্রায় ১২ হাজার হাঁসের মৃত্যু হয়েছে।

কয়েকদিন আগে রাজস্থান ও মধ্যপ্রদেশে কাকের মড়ক দেখা গিয়েছিল। সেখানেও পরীক্ষায় বেরিয়ে আসে, বার্ড ফ্লু-তে আক্রান্ত হয়ে কাকের মৃত্যু হচ্ছে। রাজস্থান ও মধ্যপ্রদেশ মিলিয়ে প্রায় ৩০০ কাকের মৃত্যু হয়েছে। এই দুই রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এলাকা চিহ্নিত করে সেখানে বার্ড ফ্লু আক্রান্ত চিহ্নিত করার কাজ করছে প্রশাসন।

হিমাচলপ্রদেশেও পরিস্থিতি ক্রমশ কঠিন হয়ে পড়েছে। পরিযায়ী পাখির মধ্যে বার্ড ফ্লুর সংক্রমণ দেখা দিয়েছে। যার ফলে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৭০০ পরিযায়ী পাখির মৃত্যুর খবর পাওয়া গেছে।

হিমাচল রাজ্যের বন দপ্তরের সংরক্ষণ বিভাগের প্রধান অর্চনা শর্মা জানিয়েছেন, বরেলির ভারতীয় পশুপালন গবেষণা কেন্দ্রের পরীক্ষায় দেখা গেছে, বার্ড ফ্লু-রয়েছে এই পাখিদের শরীরে। খবর দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকেও।

এদিকে, হিমাচলের কাংড়া জেলায় সংক্রমণ এড়াতে ইতোমধ্যেই মুরগি, মুরগির ডিম ও মাছ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। জেলার ৪টি সাবডিভিশনে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত