28 C
আবহাওয়া
৮:৩৩ অপরাহ্ণ - মে ৫, ২০২৬
Bnanews24.com
Home » ‘ভিডিও বানিয়ে ফাইভ স্টারে থাকা যায় না’!

‘ভিডিও বানিয়ে ফাইভ স্টারে থাকা যায় না’!


বিএনএ, ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে বিতর্কিত ট্রাভেল ভ্লগার ও নিজেকে ‘বিশ্ব পরিব্রাজক’ দাবি করা বনি আমিনের একটি গোপন ফোনালাপ। নিজ জাতিকে অশ্লীল গালি কথপোকথনের বড় একটি অংশজুড়ে তিনি বাংলাদেশের মানুষকে নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করেন।

YouTube player

বনি আমিন বলেন, “বাঙালি একটা চুদনা জাতি… ভেরি ইনসিকিউর।” নিজের দেশের মানুষকে তিনি একাধিকবার ‘বাইনচোদ’ ও ‘চুদনা’ বলে গালি দেন। তার মতে, বাংলাদেশের বড় নেতারাও জানেন না তিনি আসলে কার হয়ে কাজ করেন।

বনি আমিন অত্যন্ত দম্ভের সঙ্গে  বলেন,  “পৃথিবীতে একমাত্র ব্যক্তি যে ইসরায়েলকে একেবারে খোলামেলা দেখিয়ে দিয়েছে, ইসরায়েলের সিকিউরিটি সিস্টেমের ভিতরে ঢুকায় দেখায় দিছে, সেই লোকের কী কানেকশন থাকলে সে এটা করতে পারে?” তিনি দাবি করেন, তিনি এমন একটি দেশের হয়ে কাজ করেন, যা একমাত্র বুদ্ধিমানরাই বুঝতে পারবে।

একজন নারীর সঙ্গে ফাঁস হওয়া ওই অডিও ক্লিপে  বনি আমিনকে বলতে শুনা যায়  ‘ভিডিও বানিয়ে ফাইভ স্টারে থাকা যায় না’ বাংলাদেশের মানুষ তাকে কেবল একজন সাধারণ ‘কন্টেন্ট ক্রিয়েটর’ হিসেবে চেনে, যা নিয়ে তিনি বিরক্ত। তিনি বলেন, “সবাই এই চুদনা জাতি আমারে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চিনে… ভিডিও মেকিং করলে কি ফাইভ স্টারে থাকে নাকি? কিন্তু আমি এভরি টাইম বিদেশে গেলে ফাইভ স্টারে থাকি।” তার দাবি, কন্টেন্ট বানিয়ে নয়, বরং শক্তিশালী একটি দেশের হয়ে কাজ করার কারণেই তিনি এই বিলাসী জীবনযাপন করেন।

আরজে কিবরিয়া প্রসঙ্গ কথপোকথনে তিনি জনপ্রিয় উপস্থাপক আরজে কিবরিয়ার প্রসঙ্গও টেনে আনেন। তিনি দাবি করেন, আরজে কিবরিয়া জানেন তিনি কাদের হয়ে কাজ করেন। এ কারণেই এক সাক্ষাৎকারে কিবরিয়া তাকে অন-এয়ারে বলেছিলেন, “আপনি যাদের জন্য কাজ করেন সেই বিষয়ে আমরা আপনাকে প্রশ্ন করব না।”

ফোনালাপের একপর্যায়ে অপরপ্রান্তের নারী তাকে প্রশ্ন করেন, “আপনি তো মুসলিম, তাহলে কেন তাদের  জন্য কাজ করেন?” এতে উত্তেজিত হয়ে বনি আমিন ওই নারীকে ব্যক্তিগত আক্রমণ করেন এবং তার হিজাব পরা নিয়ে কটাক্ষ করেন।

অডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিজ দেশের নাগরিক হয়ে ভিনদেশি কোনো সংস্থার হয়ে কাজ করার স্বীকারোক্তি এবং বাঙালি জাতিকে নিয়ে অশ্লীল মন্তব্যের কারণে বনি আমিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অনেকে।

সৈয়দ সাকিব

 

Loading


শিরোনাম বিএনএ