29 C
আবহাওয়া
৩:১৯ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে মসজিদে চুরি

বোয়ালখালীতে মসজিদে চুরি

বোয়ালখালীতে মসজিদে চুরি

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে মসজিদের গ্রিল কেটে আইপিএস (ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই) মেশিন-ব্যাটারী চুরি করে নিয়ে গেছে চোরের দল। উপজেলার কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদে এ ঘটনা ঘটেছে।

সোমবার (৪ ডিসেম্বর) ভোর ৫টার দিকে মুসল্লীরা ফজরের নামায আদায় করতে মসজিদে গেলে এ ঘটনা জানতে পারেন।

স্থানীয় মুসল্লী মো.পারভেজ জানান, চোরের দল মসজিদের জানালা ও দুইটি লোহার গ্রিল কেটে ফেলেছে। আইপিএস মেশিন ও ব্যাটারী নিয়ে গেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত বড়ুয়া বলেন, প্রায় ৬০ হাজার টাকা মূল্যমানের আইপিএস মেশিন ও ব্যাটারী নিয়ে গেছে চোরের দল। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, ভারতে কাল আঘাত হানতে পারে

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, আমি থানার বাইরে রয়েছি। অভিযোগ পাইনি। খবর নিয়ে দেখছি।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট