23 C
আবহাওয়া
১:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ফিলিপাইনে আবারও ভূমিকম্প

ফিলিপাইনে আবারও ভূমিকম্প


বিএনএ,বিশ্বডেস্ক: গত শনিবারের পর আবারও শক্তিশালী ভূমিকম্পন অনুভূত হয়েছে  ফিলিপাইনে। স্থানীয় সোমবার ভোর ৪টার দিকে দেশটিতে আবারও এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৯।

এ নিয়ে টানা তিনদিন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি।

সোমবার ভোরে ফিলিপাইনের মিন্দানাওতে ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

ইউএসজিএস জানায়,  মিন্দানাও দ্বীপের হিনাতুয়ান পৌরসভা থেকে প্রায় ৭২ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটির উৎপত্তি। গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার (১৮ মাইল)।

রোববার শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপাইন। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, রোববার আঘাত হানা এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৪। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়।

এর আগে গত শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৩৭ মিনিটের দিকে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে রিখটার স্কেলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে কেঁপে ওঠে মিন্দানাও ও এর আশপাশের এলাকাও।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা