23 C
আবহাওয়া
৬:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশকে বাঁচাতে শেখ হাসিনার বিকল্প নেই – ওবায়দুল কাদের

বাংলাদেশকে বাঁচাতে শেখ হাসিনার বিকল্প নেই – ওবায়দুল কাদের


বিএনএ, চট্টগ্রাম : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,বাংলাদেশকে বাঁচাতে শেখ হাসিনার বিকল্প নেই। দেশের উন্নয়ন বাঁচাতে হলে শেখ হাসিনাকে বাঁচাতে হবে। খেলা হবে ডিসেম্বরে খেলা হবে।মহাসমাবেশ নয়, মহাসমুদ্রে পরিণত হয়েছে পলোগ্রাউন্ড। বাংলাদেশকে বাঁচাতে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।
বাংলাদেশকে বাঁচাতে শেখ হাসিনার বিকল্প নেই - ওবায়দুল কাদের

রোববার (৪ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় এ কথা বলেন ওবায়দুল কাদের। বক্তব্যের শুরুতেই তিনি উপস্থিত চট্টগ্রামের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘অনরা কেএন আছন’।

পলোগ্রাউন্ডে জনসমুদ্রের একাংশ

 

তিনি বলেন, খেলা হবে দেখে যান ফখরুল সাহেব, আমীর খসরু সাহেব। এখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলেছেন। আমীর খসরু, নোমান সাহেব, মীর নাছির সাহেব আজ দেখুন। সংবিধান সংশোধন হবে না, মাথা থেকে তত্ত্বাবধায়ক সরকারের ভূত নামিয়ে ফেলুন।

ওবায়দুল কাদের বলেন, গত ৪৭ বছরে সফল নেত্রীর নাম শেখ হাসিনা, দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা। সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার