27 C
আবহাওয়া
৪:১৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ১৮৬ রানে অলআউট ভারত

১৮৬ রানে অলআউট ভারত

১৮৬ রানে অলআউট ভারত

বিএনএ ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ১৮৬ রান অলআউট হয়েছে ভারত। ৪১.২ ওভারে এই রান তুলতে সক্ষম হয় সফরকারীরা।

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে ১২ টায় মিরপুর স্টেডিয়ামে খেলা শুরু হয়। টস জিতে রোহিত শর্মাদের আগে ব্যাট করার আমন্ত্রণ জানান অধিনায়ক লিটন দাস। শিখর ধাওয়ান ও রোহিত শর্মার উদ্বোধনী জুটিতে আসে ২৭ রান। ১৭ বলে ৭ রান করে মিরাজের শিকারে পরিণত হন ধাওয়ান। ভারতের ৪৮ রানের মাথায় দ্বিতীয় আঘাত করেন সাকিব আল হাসান। ৩১ বলে ২৭ রান করা অধিনায়ক রোহিত শর্মাকে সাজঘরে ফেরান তিনি। ১ রান পরেই বিরাট কোহলিকেও তুলে নেন সাকিব।

ভারতের ৯২ রানের মাথায় পড়ে চতুর্থ উইকেট। এবাদতের বলে ৩৯ বলে ২৪ রান করে ফিরে যান শ্রেয়ার্স লায়ার। এরপর ১৫২ রানের মাথায় ওয়াশিংটন সুন্দরকে ফিরিয়ে দেন সাকিব।

এরপর ভারতের আর কোন ব্যাটারা থিতু হতে পারেন নি। আসা যাওয়ার মধ্যেই ছিলেন শাহবাজ আহমেদ, শারদুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মেদ সিরাজ। অপরাজিত থাকেন কুলদ্বীপ সেন।

বাংলাদেশের পক্ষে ৩৬ রানে ৫ উইকেট শিকার করেন সাকিব আল হাসান, এবাদত হোসেন তুলে নেন ৪টি আর ১টি উইকেট পান মেহেদি মিরাজ।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ