25 C
আবহাওয়া
৪:২০ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » পলোগ্রাউন্ড আসার পথেই আওয়ামী লীগ নেতার মৃত্যু

পলোগ্রাউন্ড আসার পথেই আওয়ামী লীগ নেতার মৃত্যু

পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে আসার পথেই জহিরুল ইসলাম বাচা(৪৭) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।রোববার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জহির চন্দনাইশ উপজেলার ৮ নম্বর উত্তর হাশিমপুর ইউনিয়নের মৃত দুলা মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।জনসভায় যোগ দিতে আসার পথে সদরঘাট এলাকার শাহজাহান হোটেলের সামনে অসুস্থ হয়ে পড়েন তিনি।

জানা গেছে, জহিরুল ইসলাম বাচা এলাকায় মেম্বার নামে বেশ পরিচিত ছিলেন। চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ির আউটার স্টেডিয়াম সুইমিংপুলের সঙ্গে লাগোয়া বাগানবিলাস রেস্টুরেন্ট সংলগ্ন একটি নার্সারি পরিচালনা করতেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ নুর উল্লাহ আশেক গণমাধ্যমকে জানান, রোববার (৪ ডিসেম্বর)  চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!