25 C
আবহাওয়া
৪:২০ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » জনসভা উপলক্ষে চট্টগ্রামের ট্রেনের সময়সূচিতে পরিবর্তন

জনসভা উপলক্ষে চট্টগ্রামের ট্রেনের সময়সূচিতে পরিবর্তন

ট্রেন

বিএনএ ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে চট্টগ্রামে রোববারের বিভিন্ন ট্রেনের সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, ‘ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ও মহানগর গৌধুলী, চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস, ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।’

এ ছাড়া, চবি শাটল চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পরিবর্তে ষোলশহর রেলওয়ে স্টেশন থেকে চলবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার রেলওয়ের সহকারী প্রধান পরিবহন কর্মকর্তা (পূর্ব) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফর উপলক্ষে ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হবে।

রোববার বিকেলে চট্টগ্রাম নগরের পলো গ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!