26 C
আবহাওয়া
৭:০০ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » নীলফামারীতে ‘জঙ্গি আস্তানা’ থেকে ৫ জন আটক

নীলফামারীতে ‘জঙ্গি আস্তানা’ থেকে ৫ জন আটক

জঙ্গি

বিএনএ, নীলফামারী: নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখান থেকে পাঁচ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।এ ছাড়া জব্দ করা হয়েছে বোমা তৈরির সরঞ্জাম এবং উন্নত বিস্ফোরক ডিভাইস (আইইডি)। ঘটনাস্থলে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম কাজ করছে।

শনিবার (৪ ডিসেম্বর) সকালে র‌্যাব-১৩ এর পরিচালক রেজা আহমেদ এ তথ‌্য নিশ্চিত করে জানান, মাঝাপাড়া পুটিহারি এলাকার ওই বাড়িটি আজ ভোররাত থেকেই ঘিরে রাখা হয়। সেখানে অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বোমা তৈরির সরাঞ্জম ও উন্নত বিস্ফোরক ডিভাইস (আইইডি)। ঘটনাস্থলে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম কাজ করছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস‌্য রয়েছে। এখনও কাজ চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, নির্জন এলাকার ওই বাড়িটি আজ শনিবার ভোররাত থেকেই ঘিরে রাখে র‌্যাব। ঘটনাস্থলে র‌্যাবের পর্যাপ্তসংখ্যক সদস্য ও স্থানীয় থানা-পুলিশের সদস্যরা আশপাশে অবস্থান নিয়েছেন। ইতিমধ্যে ঢাকা থেকে র‌্যাবের প্রধান কার্যালয়ের সহ-অধিনায়ক একটি হেলিকপ্টারে এসেছে ঘটনাস্থলে। রংপুর থেকে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে।

বিএনএনিউজ২৪/এমএইচ, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ