23 C
আবহাওয়া
৬:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » টুইটারের সব কার্যালয় বন্ধ

টুইটারের সব কার্যালয় বন্ধ

টুইটারের সব কার্যালয় বন্ধ

বিএনএ ডেস্ক: সব কার্যালয় অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টুইটার। শুধু তা-ই নয়, কর্মীদের অভ্যন্তরীণ সিস্টেম অ্যাকসেস সুবিধাও বাতিল করা করেছে খুদে ব্লগ লেখার সাইটটি। ফলে কর্মীরা চাইলেও বিশেষ অনুমতি ছাড়া টুইটারের অভ্যন্তরীণ কোনো প্রযুক্তি ও সেবা ব্যবহার বা নিয়ন্ত্রণ করতে পারবেন না।

শুক্রবার (৪ নভেম্বর) টুইটারের মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক-এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এদিকে ছাঁটাই তালিকায় থাকা কর্মীর সংখ্যা জানা না গেলেও তা কয়েক হাজার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, এর আগে পরিচালনা ব্যয় কমাতে টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা জানিয়েছিলেন টুইটারের মালিক ইলন মাস্ক।

এক সপ্তাহ আগে টুইটারের মালিকানা গ্রহণ করেই সাইটটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগরওয়ালসহ শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন ইলন মাস্ক। টুইটারের দায়িত্ব নিয়ে প্রথমেই কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা জানান তিনি।

গত বৃহস্পতিবার কর্মীদের কাছে এক মেইল বার্তা পাঠিয়েছিল টুইটার। সেখানে বলা হয়, টুইটারকে একটি সুস্থ-স্বাভাবিক পথে এগিয়ে নেয়ার জন্য শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা ১২টায় বিশ্বব্যাপী কর্মী কমানোর প্রক্রিয়া শুরু হবে। যেসব কর্মীকে ছাঁটাই করা হবে, তাঁদের ব্যক্তিগত ই-মেইল ঠিকানায় পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানিয়ে দেয়া হবে। যাঁদের ছাঁটাই করা হবে না, তাঁদের অফিশিয়াল ই-মেইলের মাধ্যমে বিষয়টি অবহিত করা হবে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার