20 C
আবহাওয়া
৩:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » নৈরাজ্য সৃষ্টির পায়তারা করলে কঠোরভাবে দমন করা হবে : শিক্ষামন্ত্রী

নৈরাজ্য সৃষ্টির পায়তারা করলে কঠোরভাবে দমন করা হবে : শিক্ষামন্ত্রী


বিএনএ, জাবিঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘সামনে নির্বাচন আছে, আমরাও চাই সবাই নির্বাচনে আসুক অতএব তারা মাঠে যাচ্ছেন সেটা নিশ্চই ভালো। তবে মাঠে যাওয়ার নামে যদি কোনো অরাজকতা সৃষ্টি করা হয়, নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করা হয় তাহলে নিশ্চয়ই কঠোরভাবে তা দমন করা হবে।’

শুক্রবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

দিপু মনি বলেন, ‘যেকোনো রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করবে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু আপনাদের সবার নিশ্চই মনে আছে বিএনপি আমলে আমরা কোথাও সমাবেশ করা তো দূরে থাক আমরা আমাদের কার্যালয়ের ভিতরে আটকে রাখা হতো। আমাদের সমাবেশ বা আমাদের কর্মসূচির আগে গণ গ্রেফতার করা হতো। একেক দিনে সাত,৮, ১০ হাজার লোক গ্রেফতার করা হতো। শেখ হাসিনা সরকার জনগণের সরকার, গণতন্ত্রের সরকার সে কারণে বিরোধীদল স্বাধীন ভাবে সবকিছু করতে পারছে, মিডিয়াতে সারাদিন তারা কথা বলছেন। তারা বাইরের থেকে বরং মিডিয়ার মধ্যে বেশি অবস্থান করছেন। মানুষের মধ্যে তারা কম, তবে এখন তারা মানুষের মধ্যে যাবার চেষ্টা করছেন।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুন, অধ্যাপক ফরিদ আহমেদ প্রমুখ।

বিএনএ/ সানভীর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা