23 C
আবহাওয়া
৩:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » পানির দাম বাড়াচ্ছে চট্টগ্রাম ওয়াসা

পানির দাম বাড়াচ্ছে চট্টগ্রাম ওয়াসা

চট্টগ্রাম ওয়াসা

বিএনএ, চট্টগ্রাম : আবারও পানির দাম ৫ শতাংশ  বাড়াতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। বৃহস্পতিবার (৪ নবেম্বর))চট্টগ্রাম ওয়াসার ৬৪ তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। যা আগামী ২০২২ সালের ১ জানুয়ারী থেকে কার্যকর হবে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মধ্যে পানির মূল্যবৃদ্ধির এ ঘোষণা এলো। নতুন দর অনুযায়ী আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিট (১ হাজার লিটার) পানির জন্য ১৩ টাকা ২ পয়সা এবং অনাবাসিক গ্রাহকদের ৩১ টাকা ৮২ পয়সা ব্যয় করতে হবে।

এর আগে ২০১৯ সালে ৯ আগস্ট পানির দাম প্রায় ৬০ শতাংশ বৃদ্ধি করে মন্ত্রণালয়ের সুপারিশ পাঠায় ওয়াসা। কিন্তু মন্ত্রণালয় রাজি না হাওয়ায় গত বছরের ১ মার্চ দ্বিতীয় দফা পানির দাম পুনঃনির্ধারণ করে। সে অনুযায়ী আবাসিকে পানির দাম ছিল ১২ টাকা ৪০ পয়সা এবং অনাবাসিকে ৩০ টাকা ৩০ পয়সা।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে