24 C
আবহাওয়া
১২:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হার দিয়ে বিশ্বকাপ শেষ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হার দিয়ে বিশ্বকাপ শেষ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হার দিয়ে বিশ্বকাপ শেষ বাংলাদেশের

বিএনএ,স্পোর্টসডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ ওয়ানের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ।বৃহস্পতিবার( ৪ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেড়িয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

টস হেরে অস্ট্রেলিয়ার বোলারদের বোলিং তোপে ১৫ ওভারে ৭৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ৬ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে জয়লাভ করে অস্ট্রেলিয়া।

৭৪ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে তান্ডব চালাতে থাকে অ্যারন ফিঞ্চ । ম্যাচের দ্বিতীয ওভারে মুস্তাফিজকে চার ও ছক্কা হাঁকায় তিনি। তৃতীয় ওভারের শেষ বলে চার মারলে দলীয় রান দাঁড়ায় ২৩ । চতুর্থ ওভার করতে আসা মুস্তাফিজকে ওয়ার্নার তিনটি চার মারেন,এক ছক্কা হাঁকান ফিঞ্চ। ওই ওভারে রান তুলে ২১ । পঞ্চম ওভার করতে আসা তাসকিনের তৃতীয় ও চতুর্থ বলে ছক্কা হাকানোর পরের বলে বোল্ড হয়ে ফিরেন ফিঞ্চ।আউটের আগে ২০ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪০ রান করেন এই ওপেনার।

জয় থেকে ৭ রান দুরে থাকতে আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার বোল্ড হয়ে ফিরেন শরিফুলের বলে।১৪ বলে ৪ চারে ১৮ রানের ইনিংস।এরপর মিচেল মার্শ নেমে ২ চার ও ১ ছক্কা হাঁকিয়ে ১৬ রান করে জয় নিশ্চিত করে অজিদের।

বাংলাদেশ : ১৫ ওভারে ৭৩/১০ রান (শামিম হোসেন ১৯, মোহাম্মদ নাঈম  ১৭, মাহমুদউল্লাহ ১৬; অ্যাডাম জাম্পা ৫/১৯, জশ হ্যাজলউড ২/৮, মিচেল স্টার্ক ২/২১)।

অস্ট্রেলিয়া : ৬.২ ওভারে ৭৮/২ (অ্যারন ফিঞ্চ ৪০, ডেভিড ওয়ার্নার ১৮, মিচেল মার্শ ১৬*)।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে