25 C
আবহাওয়া
১০:২৬ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » বেনজেমার জোড়া গোলে জিতলো রিয়াল

বেনজেমার জোড়া গোলে জিতলো রিয়াল

বেনজা

বিএনএ স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে শাখতার দনেৎস্কের বিপক্ষে জোড়া গোল করেছেন করিম বেনজেমা। তার জোড়া গোলে ভর করে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে ২-১ গোলে। শাখতারের হয়ে ফার্নান্দো একটি গোল শোধ দিয়েছেন।

বুধবার রাতে ঘরের মাঠে ম্যাচের ১৪ মিনিটেই গোল করে রিয়ালকে এগিয়ে নেন বেনজেমা। তাকে গোলে সহায়তা করেন ভিনিসিউস জুনিয়র। তার করা এই গোলে ভর করে ১ হাজার ইউরোপিয়ান গোলের মাইলফলক স্পর্শ করে রিয়াল মাদ্রিদ। বর্তমানে স্প্যানিশ ক্লাবটির ইউরোপিয়ান গোলের সংখ্যা ১০০১।

অবশ্য বিরতিতে যাওয়ার আগে সমতা ফেরায় শাখতার। ম্যাচের ৩৯ মিনিটে শাখতারের ফার্নান্দো একটি গোল শোধ দেন। তাতে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় উভয় দল।

বিরতি থেকে ফিরে ৬১ মিনিটে বেনজেমা তার জোড়া গোল পূর্ণ করেন। তাতে রিয়াল আবার লিড নেয়। এবার অবশ্য এই গোলটি আর শোধ দিতে পারেনি শাখতার। তাতে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এই জয়ে ৪ ম্যাচ থেকে ৯ পয়েন্ট সংগ্রহ করে ‘ডি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে রিয়াল। আর একটি ম্যাচে জয় পেলেই তাদের নকআউট পর্ব নিশ্চিত হবে। সমান ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে এসি মিলান আছে দ্বিতীয় স্থানে। আর ৬ পয়েন্ট নিয়ে শেরিফ তিরাসপোল আছে তৃতীয় স্থানে। ৪ ম্যাচ থেকে ১ পয়েন্ট সংগ্রহ করে শাখতার আছে চতুর্থ স্থানে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা