32 C
আবহাওয়া
৬:৪৯ অপরাহ্ণ - অক্টোবর ৬, ২০২৬
Bnanews24.com
Home » দেশে ফিরবেন নুর

দেশে ফিরবেন নুর


বিএনএ, ঢাকা:  সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শনিবার (৪ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান।

তিনি বলেন, আজ ৪ অক্টোবর সন্ধ্যা ৬টায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে বিমানবন্দরে পৌঁছাবেন।

উন্নত চিকিৎসার জন্য গত ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুর যান ডাকসুর সাবেক ভিপি নুর। এ সময় গণঅধিকার পরিষদের নেতার সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।

গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নুর।  দেশে চিকিৎসার পর তাকে বিদেশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র-জার্মানির ৩ বিজ্ঞানী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ হামলা-ভাঙচুরের মামলায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনের জামিন কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক আনোয়ারুল কবীর ঢামেকে বাথরুম থেকে তরুণীর মরদেহ উদ্ধার