23 C
আবহাওয়া
৩:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারায় শঙ্খ নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

আনোয়ারায় শঙ্খ নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারার বারখাইনের শঙ্খ নদী এলাকা থেকে অজ্ঞাত এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির বয়স আনুমানিক (৪৫)। শুক্রবার (৪ অক্টোবর) সকালে বারখাইনের শঙ্খ নদীর জেলেপাড়া এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেলে পুলিশকে খবর দেয়।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী বলেন, স্থানীয়রা একটি মরদেহ ভেসে আসার কথা জানালে আমি থানায় খবর দিই।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। মরদেহের পরিচয় ও ঘটনা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ/ নাবিদ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে