বিএনএ ডেস্ক: বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাজধানীসহ সারাদেশেই শিডিউল করে লোডশেডিং দিচ্ছে সরকার। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে লোডশেডিং কার্যক্রম।
তবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) আওতাধীন এলাকায় এখন কোনো লোডশেডিং নেই। লোড কম বা বরাদ্দের ভিত্তিতে প্রয়োজনে লোডশেডিং হতে পারে। তাই হালনাগাদ তথ্য পেতে ডিপিডিসির ওয়েব সাইটে ভিজিট করতে বলা হয়েছে।
এছাড়া রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কোথায় কখন লোডশেডিং করবে, সে তালিকা জানিয়ে দিয়েছে। ডেসকো আওতাভুক্ত আজকের লোডশেডিং এলাকাগুলো দেখতে ক্লিক করুন।
বিএনএনিউজ২৪/ এমএইচ
![]()

