22 C
আবহাওয়া
৭:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে বাস চাপায় শ্রমিক নিহত, গাড়িতে আগুন

গাজীপুরে বাস চাপায় শ্রমিক নিহত, গাড়িতে আগুন

গাজীপুরে বাস চাপায় শ্রমিক নিহত, গাড়িতে আগুন

বিএনএ, গাজীপুর : গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় মোঃ আরিফ হোসেন (২০) নামের এক পোশাক শ্রমিক বাস চাপায় নিহত হয়েছেন। সোমবার (৪ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় অবস্থিত আলিফ ক্যাজুয়েল ওয়্যার লিমিটেড কারখানায় শ্রমিক।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার জাকির হোসেন জানান, সোমবার দুপুরে লাঞ্চ শেষে অফিসে প্রবেশের পথে শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে আরিফ হোসেন ঘটনাস্থলেই মারা যায়।

তিনি আরো বলেন, এ ঘটনায় সহকর্মীর নিহত হওয়ার খবর পেয়ে কারখানার শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে গাড়িতে আগুন ধরিয়ে দিলে ঢাকা -ময়মনসিংহ মহাসড়কে ১ ঘন্টা ব্যাপী যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিএনএনিউজ/এম. এস. রুকন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!