27 C
আবহাওয়া
১১:৪৬ অপরাহ্ণ - অক্টোবর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » আফগানিস্তানে ৬৭% সাংবাদিক চাকরি হারিয়েছেন

আফগানিস্তানে ৬৭% সাংবাদিক চাকরি হারিয়েছেন

আফগানিস্তানে

তালেবান ও তার সমর্থকরা আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর দেশটির শতকরা ৭০ভাগ মিডিয়া প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এতে দেশটির শতকরা ৬৭ জন সাংবাদিক, কর্মচারী এবং অন্যান্য মিডিয়া কর্মী চাকরি হারিয়েছেন।

আফগানিস্তান ন্যাশনাল জার্নালিস্ট ইউনিয়ন(এএনজেইউ) এর প্রধান শনিবার(৩অক্টোবর) এক জরিপ শেষে উপরোক্ত তথ্য প্রকাশ করেন।  এএনজেইউ দাবি করেছে, নানা রকম হুমকি, আর্থিক সংকটের মুখে বেশিরভাগ প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। দেশটির অনেক নারী ও পুরুষ সাংবাদিক তালেবানের ভয়ে ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন।

এর আগের খবরে বলা হয়, তালেবানরা আফগানিস্তান দখল করার প্রথম মাসেই দেশটির ২১৫টি রেডিও,টিভি চ্যানেল এবং সংবাদপত্র বন্ধ হয়ে গেছে। অনেক সাংবাদিককে তালেবানরা নানাভাবে হেনস্তা করেছে। শারিরীকভাবে নির্যাতনও চালিয়েছে।

উল্লেখ, গত ১৫ আগস্ট তালেবানরা রাজধানী কাবুল দখলের মাধ্যমে দেশটির নিয়ন্ত্রণ নেয়। একই মাসের ৩০ তারিখের মধ্যে মার্কিন ও অন্যান্য দেশের সেনারা আফগানিস্তান ছেড়ে চলে যায়।

বিএনএ নিউজ ২৪ ডটকম, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ