23 C
আবহাওয়া
৩:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » একদিনে আরও ৭৩ ফিলিস্তিনিকে হত্যা

একদিনে আরও ৭৩ ফিলিস্তিনিকে হত্যা

গাজা

বিএনএ, বিশ্বডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ  ইসরায়েলের  হামলায় একদিনে আরও ৭৩ জন নিহত হয়েছে। এর মধ্যে শুধু গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন ৪৩ জন।  বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

বুধবার ইসরায়েলি বাহিনীর তীব্র বোমাবর্ষণে গাজা সিটি ও এর আশপাশের এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা গেছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনি সাবরিন আল-মাবহুহ আল জাজিরাকে জানান, তার ভাই, তার স্ত্রী ও সন্তানদের সবাইকে একসঙ্গে হত্যা করা হয়েছে। কেউ বেঁচে নেই।

এই অবরোধে এখন পর্যন্ত ক্ষুধাজনিত কারণে ৩৬৭ জন ফিলিস্তিনি মারা গেছেন, যার মধ্যে ১৩১ জন শিশু।

জাতিসংঘের মতে, ইসরায়েলের গাজা সিটি দখল অভিযান প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করতে পারে।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ