27 C
আবহাওয়া
৬:৪৫ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বন্যার্তদের ত্রাণ দিতে গিয়ে আহত চবি শিক্ষার্থীর মৃত্যু

বন্যার্তদের ত্রাণ দিতে গিয়ে আহত চবি শিক্ষার্থীর মৃত্যু

বন্যার্তদের ত্রাণ দিতে গিয়ে আহত চবি শিক্ষার্থীর মৃত্যু

বিএনএ, চবি: নোয়াখালীর বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পলাশ আহমেদ মারা গেছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) ভোর ৬ টা ২০ মিনিটে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান পলাশ। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহপাঠী আশিক সরকার।

এর আগে মঙ্গলবার (২৭ আগস্ট) ত্রাণবাহী গাড়ি মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয় পলাশকে। ৮ দিন আইসিউতে থাকার পর অবস্থার অবনতি দেখে গত মঙ্গলবার (৩ আগস্ট) সিএমএইচে নিয়ে যাওয়া হলে ১দিন পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আশিক সরকার বলেন, দুর্ঘটনার পর চমেকেই পলাশের চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় ৮ দিন পর তাঁকে ঢাকায় নিয়ে আসি। কিন্তু ঢাকায় এনেও শেষ রক্ষা হল না। পলাশ আর নেই! মানুষকে সাহায্য করতে গিয়ে নিজেই শহীদ হয়ে গেল।

বিএনএনিউজ/ সুমন/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ