20 C
আবহাওয়া
৪:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মসিকে পার্কের ভিতরে অবৈধ ২০০ দোকান উচ্ছেদ

মসিকে পার্কের ভিতরে অবৈধ ২০০ দোকান উচ্ছেদ

মসিকে পার্কের ভিতরে অবৈধ ২০০ দোকান উচ্ছেদ

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) জয়নুল আবেদিন পার্কে অবৈধভাবে গড়ে উঠা প্রায় দুই শতাধিক দোকান উচ্ছেদ করেছে মসিক। রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর জয়নুল আবেদিন পার্ক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

মসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান এই অভিযান পরিচালনা করেন।অভিযান শেষে মো. আরিফুর রহমান বলেন, হিমু আড্ডার সামনে থেকে জয়নুল আবেদিন সংগ্রহশালা পর্যন্ত অবৈধভাবে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, সহকারী সচিব মো. আমিনুল ইসলাম জাহাঙ্গীর, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনএ/হামিমুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা