24 C
আবহাওয়া
১২:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » রেলনাইনে তরুণীর আত্মহত্যা

রেলনাইনে তরুণীর আত্মহত্যা


বিএনএ, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত (২২) এক তরুণী আত্মহত্যা করেছেন। শনিবার (৩ সেপ্টম্বর) বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের পৈরতলা রেলগেটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়েটি রেললাইনের পাশে বসেছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস আসতে দেখে ওই তরুণী ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক সালাউদ্দিন খান নোমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মেয়েটির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে