18 C
আবহাওয়া
৮:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ইউএস ওপেনে হারার পর আবারও বিরতিতে ওসাকা

ইউএস ওপেনে হারার পর আবারও বিরতিতে ওসাকা

ইউএস ওপেনে হারার পর আবারও বিরতিতে ওসাকা

বিএনএ,স্পোর্টসডেস্ক : টোকিও অলিম্পিকে তৃতীয় রাউন্ডে হারার পর এবার ইউএস ওপেনেও তৃতীয় রাউন্ডে হেরে গেলেন জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা। শনিবার(৪ সেপ্টেম্বর) সকালে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে নাওমি ৫-৭, ৭-৬ (২) ও ৬-৪ সেটে হেরেছেন কানাডার ১৮ বছরের কিশোরী লায়লা অ্যানি ফার্নান্দেজের কাছে।

হারের পর সংবাদ সম্মেলনে ২৩ বছর বয়সী ওসাকা জানান, আপাতত কিছুদিন তাকে দেখা যাবে না টেনিস কোর্টে।

গতবছর এই খেতাব জিতেছিলেন। এবারও খেতাব দখলে রাখার জন্য খেলতে নেমেছিলেন।কিন্তু জেতা হল না তার।

হেরে গিয়ে তিনি জানিয়েছেন,টেনিস খেলাটাকে এখনও পুরোপুরিভাবে উপভোগ করছেন না তিনি। তাই অনির্দিষ্টকালের জন্য বিরতিতে যাচ্ছেন আবার।

প্রথম সেট জেতেন। দ্বিতীয় সেটে চতুর্থ রাউন্ডে ফার্নান্দেজের সার্ভিস ব্রেক করে ৬-৫ এ এগিয়ে যান। কিন্তু এরপর ছন্দপতন শুরু হয় তার। নিজেই একের পর এক ভুল করতে থাকেন। শেষমেষ টাইব্রেকে ২-৭ এ হেরে যান তিনি। তৃতীয় সেটও জেতেন ফার্নান্দেজ।
ম্যাচের শেষে হতাশায় কোর্টে হাতের রাকেট ছুঁড়ে মারেন ওসাকা

ম্যাচের শেষে হতাশায় কোর্টে হাতের রাকেট ছুঁড়ে মারেন ওসাকা। পরে এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেন।

এর আগে মানসিক অবসাদের কারণে ওসাকা নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন  ফরাসি ওপেন থেকে। এরপর অংশ নেননি উইলম্বডনেও।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা