27 C
আবহাওয়া
২:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ডিবি হারুনের ফুপা ওমর ফারুক গ্রেপ্তার

ডিবি হারুনের ফুপা ওমর ফারুক গ্রেপ্তার


বিএনএ, ঢাকা : সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ফুপা ওমর ফারুক চৌধুরীকে (৫৮) পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার (৪ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়।

ওমর ফারুক কিশোরগঞ্জের মিঠামইন সদর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মিছিলে হামলার ঘটনায় কিশোরগঞ্জ সদর থানায় গত ৮ ফেব্রুয়ারি দায়ের করা একটি মামলায় তিনি আসামি।

সোমবার বিকেল ৬টার দিকে মিঠামইন থানার পুলিশ ওমর ফারুক চৌধুরীকে মিঠামইনের ইসলামপুর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর। এরপর তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের