25 C
আবহাওয়া
১০:১৬ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » সচিবালয়ে ককটেল বিস্ফোরণ

সচিবালয়ে ককটেল বিস্ফোরণ

সচিবালয়ে ককটেল বিস্ফোরণ

বিএনএ, ঢাকা: আজ সচিবালয়ের ভেতরে ও বাইরে একই সঙ্গে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে অনেক হতাহত ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটে সচিবালয়ের ৩ নম্বর গেটের ভেতরে উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। একই সময় ৩ নম্বর গেটের বাইরে আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সচিবালয়ের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মনিরুল ইসলাম জানান, সচিবালয়ের ভেতরে ও বাইরে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। কে বা কারা ককটেল দুটি নিক্ষেপ করে তা জানা যায়নি। এতে কেউ হতাহত হয়নি। তবে দুটি গাড়ি (ঢাকা মেট্রো-ঘ ১৩৮৬৮৯ ও ঢাকা মেট্রো-ঘ-১১১৩৮৭) ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি রেলের অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ ও গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি)।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা