18 C
আবহাওয়া
৯:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মেক্সিকোতে বাস খাদে পড়ে নিহত ১৮

মেক্সিকোতে বাস খাদে পড়ে নিহত ১৮

বাস

বিএনএ বিশ্ব ডেস্ক: মেক্সিকোতে একট যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে পশ্চিম মেক্সিকোর একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে বহু মানুষ আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

শুক্রবার সকালে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে ভারত ডোমিনিকান প্রজাতন্ত্র ও আফ্রিকাশ দেশগুলোর নাগরিকসহ অন্তত ৪২ জন যাত্রী ছিল। দেশটির প্রাদেশিক কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বাসটি উত্তর সীমান্ত শহর টিজুয়ানা যাওয়ার পথে মহাসড়ক থেকে খাদে পড়ে ১৮ জন প্রাণ হারান। এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে। আহতদের মধ্যে ২০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। বাসটিতে বেশিরভাগ বিদেশি যাত্রী ছিলেন। তাদের কেউ কেউ মার্কিন সীমান্তের দিকে যাচ্ছিলেন।

গত মাসে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওক্সাকাতে বাস দুর্ঘটনায় ২৯ জনের প্রাণহানি ঘটেছিল। এর আগে ফেব্রুয়ারিতে দক্ষিণ ও মধ্য আমেরিকা থেকে অভিবাসীদের বহনকারী একটি বাস মধ্য মেক্সিকোতে দুর্ঘটনার কবলে পড়ে ১৭ জন নিহত হয়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা