33 C
আবহাওয়া
৪:৪৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » মালিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪১

মালিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪১

মালিতে বাস-ট্রাক সংঘর্ষ

বিএনএ বিশ্বডেস্ক : মালির দক্ষিণ-মধ্যাঞ্চলে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত হয়েছেন।মঙ্গলবার (৩ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৩ জন।

রয়টার্স জানায়, মঙ্গলবার (৩ আগস্ট) দেশটির সেগু অঞ্চলের মহাসড়কে বেপরোয়া গতিতে চলা একটি যাত্রীবাহী বাসের টায়ার পাঙচার হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বিপরীত দিক দিয়ে আসা পণ্য বোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অনেক লোক হতাহত হয়।দুর্ঘটনার পর বাসটি উল্টে গিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।

এদিকে, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকারীরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর