28 C
আবহাওয়া
৩:৫১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » আজও ভারী বৃষ্টি হতে পারে

আজও ভারী বৃষ্টি হতে পারে

বৃষ্টি

বিএনএ ডেস্ক, ঢাকা: চলছে শ্রাবণ মাস। ভোর থেকে ঢাকার বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি। বুধবার (৪ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে বিচ্ছিন্নভাবে দেশের দুই-এক জায়গায় মাঝারী ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

এতে আরও বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান‌্য হ্রাস পেতে পারে এবং দেশের অন‌্যত্র দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকালও বৃষ্টি হতে পারে। আর পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা অব‌্যাহত থাকতে পারে।

বুধবার সকালে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে। সেখানে ১২৫ মিলিমিটার বৃস্টি হয়েছে। এছাড়া, একই সময়ে ঢাকায় ১২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ সারাদিন ঢাকায় আকাশ মেঘলা থাকতে পারে। থেমে থেমে হালকা অথবা ভারী বৃষ্টি হতে পারে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু