27 C
আবহাওয়া
৫:২৮ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় জরুরি বৈঠকে জাতিসংঘ

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় জরুরি বৈঠকে জাতিসংঘ


বিএনএ, ঢাকা: সুইডেনে  কোরআন পোড়ানোর ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে মুসলিম বিশ্বে। দেশে দেশে সুইডিশ কূটনীতিকদের ডেকে কঠোর ভাষায় নিন্দা জানানো হয়েছে।  এবার জরুরি বৈঠকে বসতে চলেছে জাতিসংঘ।পাকিস্তানের অনুরোধে এই বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে পড়ার বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বৈঠকটি এ সপ্তাহের শেষের দিকে অনুষ্ঠিত হতে পারে।  মঙ্গলবার (৪ জুলাই) মানবাধিকার কাউন্সিলের মুখপাত্র এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৮ জুন পবিত্র ঈদুল আজহার দিন সুইডেনের রাজধানী স্টকহোমের প্রধান মসজিদের বাইরে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন এক ব্যক্তি। এটি করতে তাকে অনুমতি দিয়েছিল সুইডিশ পুলিশ।

এর পরপরই প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে মুসলিম বিশ্ব। প্রতিবাদে কঠোরতার ক্ষেত্রে একধাপ এগিয়ে ছিল মরক্কো। রাবাতে সুইডেনের চার্জ ডি অ্যাফেয়ার্সকে ডেকে ‘এ ঘটনার তীব্র নিন্দা’ জানানোর পাশাপাশি দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূতকে অনির্দিষ্টকালের জন্য প্রত্যাহার করে তারা।

এছাড়া কোরআন পোড়ানোর পরপরই বাগদাদে সুইডিশ দূতাবাসের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন ইরাকিরা।

একই সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা অহংকারী পশ্চিমা জনগণকে শিখিয়ে দেবো, মুসলিমদের পবিত্র মূল্যবোধকে অবমাননা করা মতপ্রকাশের স্বাধীনতা নয়।

অবশ্য মুসলিম বিশ্বের প্রতিবাদের মুখে কোরআন পোড়ানোর ঘটনাকে এরই মধ্যে ‘ইসলামবিদ্বেষী’ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে সুইডিশ সরকার।

বিএনএ/ ওজি/এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ