23 C
আবহাওয়া
১১:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পেকুয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

পেকুয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

বোয়ালখালীতে টেম্পু-মোটরসাইকেল সংঘর্ষ, আহত দুই

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও এক যাত্রী। মঙ্গলবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার।

নিহতরা হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের সরলিয়া বাজার এলাকার আহমদ নবীর ছেলে শেহাব উদ্দিন (৪৫) ও আনোয়ারা উপজেলার হাবিবুর রহমানের ছেলে নুরুল আমিন (৩০)। আহত নারীর পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার এবিসি সড়কের ধনিয়াকাটা বাজারের দক্ষিণ পাশের তিন রাস্তার মোড়ে পেকুয়াগামী যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রামগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী শিহাব উদ্দিন ঘটনাস্থলে মারা যান। দুজন গুরুতর আহত হন। পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুল আমিন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, ঘটনাস্থল ও হাসপাতাল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। চালক ও সহকারী পালিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

বিএনএ/শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা