27 C
আবহাওয়া
৩:১১ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » খাতুনগঞ্জে মরিচের গুঁড়ায় ক্ষতিকর রং, ৩ লাখ টাকা জরিমানা

খাতুনগঞ্জে মরিচের গুঁড়ায় ক্ষতিকর রং, ৩ লাখ টাকা জরিমানা

খাতুনগঞ্জে মরিচের গুঁড়ায় ক্ষতিকর রং, ৩ লাখ টাকা জরিমানা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের প্রধান পাইকারি ব্যবসা কেন্দ্র খাতুনগঞ্জে মরিচের গুঁড়ায় মানবদেহের জন্য ক্ষতিকর রং মেশানোর দায়ে সিলগালা করা একটি মসলার মিল মালিক থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (৪ জুলাই) সকালে অভিযান চালিয়ে খাতুনগঞ্জের আলম ক্রাসিং মিল মালিককে এ জরিমানা করা হয়েছে। এসময় ওই দোকান মালিক থেকে নেওয়া হয় মুচলেকা।

এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের পরিচালক নাসরিন হক।

সহকারী পরিচালক আনিছুর রহমান বলেন, চট্টগ্রামের খাতুনগঞ্জে মরিচের গুঁড়ার ক্ষতিকর রং মেশানোর দায়ে গত ২০ জুন একটি মিল সিলগালা করা হয়। পরে আজকে সে মিল মালিক থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া নগরের বক্সিরবিট কাঁচা বাজারে মূল্য তালিকা না থাকায় দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা, পরবর্তীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে কোতোয়ালী থানা এলাকার দুটি ফার্মেসিকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএনএনিউজ/বিএম/ এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ