25 C
আবহাওয়া
৮:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ন্যামের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ভাইস চেয়ারম্যান বাংলা‌দেশ

ন্যামের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ভাইস চেয়ারম্যান বাংলা‌দেশ

ন্যামের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ভাইস চেয়ারম্যান বাংলা‌দেশ

বিএনএ, ঢাকা: ২০২৪ সালের জানুয়ারীতে উগান্ডায় বসবে জোট নিরপেক্ষ বা ন্যামের শীর্ষ সম্মেলন। আসন্ন সম্মেলনকে সাম‌নে রেখে আজারবাইজানের বাকুতে চলমান মন্ত্রী পর্যায়ের বৈঠকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলা‌দেশ।

মঙ্গলবার (৪ জুলাই) বিষয়টি জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

তিনি বলেন, ন‌্যা‌মের সিনিয়র অফিসিয়াল মিটিং এবং মন্ত্রী পর্যায়ের সভা অনুষ্ঠিত হচ্ছে। শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক বৈঠক হিসেবে গত ৩ জুলাই থে‌কে আগামী ৬ জুলাই পর্যন্ত আজারবাইজানের বাকুতে সিনিয়র অফিসিয়াল মিটিং এবং মন্ত্রী পর্যায়ের সভা অনুষ্ঠিত হচ্ছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। মন্ত্রী পর্যায়ে বৈঠকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

তিনি আরও ব‌লেন, আগামী বছরের ১৯ ও ২০ জানুয়ারি দুই দিনব্যাপী উগান্ডায় ন্যামের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হ‌বে। স‌ম্মেল‌নে যোগ দেবে বাংলা‌দেশ। ওই স‌ম্মেল‌নে দক্ষিণ সুদান ন‌্যা‌মের নতুন সদস্য হবে বলে আশা করা হচ্ছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা