28 C
আবহাওয়া
৭:৫৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » শরীরে আগুন লাগানো ব্যবসায়ী লাইফ সাপোর্টে

শরীরে আগুন লাগানো ব্যবসায়ী লাইফ সাপোর্টে

হেনোলাক্স গ্রুপের মালিক নুরুল আমিনের বিরুদ্ধে মামলা

বিএনএ ডেস্ক: জাতীয় প্রেসক্লাব এলাকায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী ব্যবসায়ী গাজী আনিসকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

সোমবার (৪ জুলাই) সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করার পরপরই তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, গাজী আনিসের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে ভর্তি করার পরেই লাইফ সাপোর্টে নেয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক।

সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাব এলাকায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গাজী আনিস। শাহবাগ থানা পুলিশ তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে তাকে ভর্তি করে।

পুলিশ জানায়, গাজী আনিসের বাড়ি কুষ্টিয়ায়। তিনি একসময় জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি বাজার এলাকার মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায় গত ৩১ মে জাতীয় প্রেসক্লা‌বে একটি সংবাদ সম্মেলন করেন তিনি। সেখানে হেনোলাক্স নামে একটি কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাওয়ার দাবি করেছিলেন গাজী আনিস। ওই টাকা না পেয়েই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান বলে ধারণা পুলিশের।

বিএনএ/ আজিজুল/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত