28 C
আবহাওয়া
৬:১৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু

চট্টগ্রামে ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৬৯ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৫৯ হাজার ৩৬৮ জনে। এছাড়া চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭১৭ জনে।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, শনিবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে একহাজার ৮৯ জনের নমুনা পরীক্ষায় ৩৬৯ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ২২৩ ও উপজেলার ১৪৬ জন।

জানা যায়, গত একদিনে ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৩৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৬০ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ছয়জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২২ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে নয়জনের শরীরে করোনা শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৮ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১৯ জন এবং অ্যান্টিজেন টেস্টে ১০০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা