বিএনএ ডেস্ক: সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরা এই তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (জেলা পরিষদ শাখা) থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা এসব জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইফুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শরীফুজ্জামান এবং সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. হাবিবুল ইসলাম হাবিব।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৮২ক (৩) অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং তারা বিধি-বিধান অনুযায়ী ভাতা পাবেন।
বিএনএ/শাম্মী
![]()

