20 C
আবহাওয়া
৪:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সিলেটে ছেলের হাতে বাবা খুন

সিলেটে ছেলের হাতে বাবা খুন

সিলেটে ছেলের হাতে বাবা খুন

বিএনএ, সিলেট: সিলেটের জৈন্তাপুর উপজেলায় ঘরের বারান্দার বেড়া নির্মাণকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা খুন হয়েছে। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ। নিহতের নাম সাধু পাত্র (৬০)। শনিবার (৪ জুন) রাতে উপজেলার চিকনাগুল ইউনিয়নের কালেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ছেলে চৈতন্য পাত্রকে (২২) রোববার (৪ জুন) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘরের বারান্দার বেড়া নির্মাণ করা নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে ধারালো দা দিয়ে বাবাকে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় আশপাশের লোকজন এসে আহতবস্থায় সাধু পাত্রকে উদ্ধার করে এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এদিকে অভিযুক্ত ছেলে চৈতন্য পাত্র ঘটনার পর বাড়ি থেকে পালিয়ে আত্মগোপনে চলে যায়। তবে শেষ রক্ষ হয়নি। পুলিশ কালেশ্বর চিকনাগুল পাহাড়ে রাতভর অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা